জাতীয় সংসদে শূন্য ঘোষিত মহিলা আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

জাতীয় সংসদে শূন্য ঘোষিত মহিলা আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

প্রথম ডেস্ক

২৭/১০/২০২৬ ১২:৩৩:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় সংসদে শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩ এর উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন এলিজা জামান। গতকাল সোমবার নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়ন ফরম জমা দেন।

নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করে জানান, নির্ধারিত দিনেই প্রার্থী হিসেবে এলিজা জামান তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

এর আগে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় শূন্য হওয়া আসনটিতে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। আগামীকাল মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।

এছাড়া ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

তবে বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর একজন বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad