নিষিদ্ধ হলেন নেইমার

নিষিদ্ধ হলেন নেইমার

প্রথম ডেস্ক

২৮/০৭/২০২৬ ১১:২৪:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ফিরে এসেই ছন্দে ফেরার লড়াই শুরু করেছিলেন নেইমার। কিন্তু ব্রাসিলেইরাও লিগে পরবর্তী ম্যাচেই মাঠের বাইরে থাকতে হচ্ছে সান্তোসের এই তারকা ফরোয়ার্ডকে। তৃতীয় হলুদ কার্ড পাওয়ায় অ্যাথলেটিকো পিআরের বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি।

গত শনিবার (২৫ জুলাই) ব্রাসিলেইরাওর ২০তম রাউন্ডের ম্যাচে শাপেকোয়েন্সের বিপক্ষে মাঠে নামে সান্তোস। ম্যাচটি ড্র হলেও নেইমারের জন্য সুখবর বয়ে আনেনি। দ্বিতীয়ার্ধের ৩০তম মিনিটে ব্রুনো তুবারাওয়ের ফাউলের শিকার হওয়ার পর রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেন তিনি। এ সময় দুই প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার ঘটনায় ম্যাচ রেফারি ফার্নান্দো আন্তোনিও মেন্দেস দে সালেস নাসিমেন্তো ফিলহো তাকে হলুদ কার্ড দেখান।

চলতি মৌসুমে এটি ছিল নেইমারের তৃতীয় হলুদ কার্ড। ব্রাসিলেইরাওয়ের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক হলুদ কার্ড পাওয়ার পর এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়। ফলে আগামী ৯ আগস্ট ভিলা বেলমিরো স্টেডিয়ামে অ্যাথলেটিকো পিআরের বিপক্ষে মাঠে নামার সুযোগ থাকছে না ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

জাতীয় দলের ব্যস্ততার পর ক্লাবে ফেরার পর এটাই ছিল নেইমারের সান্তোসের হয়ে প্রথম লিগ ম্যাচ। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর কয়েক দিনের বিশ্রাম নিয়ে তিনি ১৭ জুলাই অনুশীলনে ফেরেন। এরপর আবারও ক্লাবের জার্সিতে মাঠে নামেন দীর্ঘদিনের চোট ও পুনর্বাসনের ধাপ পেরিয়ে আসা এই ফুটবলার।

তবে লিগের নিষেধাজ্ঞা থাকলেও মহাদেশীয় প্রতিযোগিতায় নেইমারের খেলার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্লে-অফে মঙ্গলবার নিজেদের মাঠে ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে খেলবে সান্তোস। প্রথম লেগে ৪-১ গোলের বড় জয় পাওয়ায় পরের রাউন্ডে ওঠার পথে এগিয়ে রয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।

নেইমারের অনুপস্থিতি অ্যাথলেটিকো পিআরের বিপক্ষে সান্তোসের জন্য বড় ধাক্কা হলেও মহাদেশীয় প্রতিযোগিতায় তাকে পাওয়ার সুযোগ থাকছে। চোট কাটিয়ে মাঠে ফেরার পর এখন তাঁর লক্ষ্য থাকবে ধারাবাহিকভাবে খেলা এবং দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।


রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad