বড়লেখায় পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

বড়লেখায় পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

নিজস্ব প্রতিনিধি,বড়লেখা :

২৬/০৭/২০২৬ ১৭:৫০:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা-দক্ষিণভাগ সড়কের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৬ জুলাই) দুপুরে বড়লেখা-দক্ষিণভাগ সড়কের হাতলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আলী হোসেন, তিনি কচুরগুল এলাকার হাজী সোয়াব উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়লেখা-দক্ষিণভাগ সড়কের হাতলিয়া এলাকায় একটি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হিফজুর/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad