জামালগঞ্জে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচি

জামালগঞ্জে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচি

রকি ইসলাম ,জামালগঞ্জ

২৯/০৬/২০২৬ ১৭:৫৮:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার(২৯জুন) শিক্ষার আধুনিকায়ন: জ্ঞান, প্রযুক্তি, সবুজায়ন আর নৈতিকতার সম্মিলন প্রতিপাদ্যকে সামনে রেখে লেইস (LAISE) প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার বলেন, প্রত্যেক শিক্ষার্থী যদি নিজ নিজ বাড়ি ও আশপাশে অন্তত একটি করে গাছ রোপণ করে, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সুস্থ ও সবুজ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। 'এক শিশু, এক গাছ'—এই উদ্যোগই হতে পারে একটি সুন্দর আগামীর ভিত্তি।


বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং পরিবেশ সংরক্ষণে তাদের আরও দায়িত্বশীল করে তুলবে।

সজল আহমেদ / প্রীতম দাস

মন্তব্য করুন: