বাধ্যতামূলক কেন, সংসদে প্রশ্ন স্বতন্ত্র এমপি শেখ মুজিবের

বাধ্যতামূলক কেন, সংসদে প্রশ্ন স্বতন্ত্র এমপি শেখ মুজিবের

প্রথম ডেস্ক

২৬/০৬/২০২৬ ১০:৫০:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশে মদপানের ক্ষেত্রে লাইসেন্স বাধ্যতামূলক থাকার বিধান নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।


বৃহস্পতিবার (২৬ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গাড়ি চালাতে, মোটরসাইকেল চালাতে কিংবা ব্যবসা পরিচালনা করতে লাইসেন্স লাগে—এসব স্বাভাবিক। তবে মদপানের জন্যও লাইসেন্স প্রয়োজন হয়, এমন আইন কোন দেশের, তা তাঁর জানা নেই।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, মদ ও মাদককে একইভাবে বিবেচনা করা উচিত কি না, সে বিষয়ে স্পষ্টতা প্রয়োজন। তাঁর দাবি, এ বিষয়কে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে পুলিশ মামলার সুযোগ পাচ্ছে। তিনি মন্তব্য করেন, একটি বোতল মদ উদ্ধার হলেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।


বক্তব্যে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি বলেন, বিভিন্ন এলাকায় থানার টহল গাড়ির সংকট রয়েছে। পর্যাপ্ত টহল ব্যবস্থা না থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হবে।


এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে এবং পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী করতে বাজেটে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান তিনি।

সজল আহমেদ / প্রীতম দাস

মন্তব্য করুন: