নবীগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

নবীগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

২৩/০৬/২০২৬ ২১:২৫:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেলিম মিয়া (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) ভোরে উপজেলার ১০ নম্বর দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে একটি বরুণ গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সেলিম মিয়ার মরদেহ দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।


খবর পেয়ে গোপলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজল দেবনাথ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন।


নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দুলাল মিয়া প্রথম সিলেটকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বপন রবি দাস/ রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: