দেশসেরা খুদে ফুটবলারদের লড়াই, ফাইনালে নজর প্রধানমন্ত্রী

দেশসেরা খুদে ফুটবলারদের লড়াই, ফাইনালে নজর প্রধানমন্ত্রী

প্রথম ডেস্ক

২০/০৬/২০২৬ ১৯:৪২:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আসর ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’–এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। খুদে ফুটবলারদের এই ফাইনাল ম্যাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বিকেল চারটার দিকে তিনি স্টেডিয়ামে পৌঁছে খুদে শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি বিদ্যালয় চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়।

ফাইনালে বালিকা বিভাগে মুখোমুখি হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই সময় ম্যাচটি মাঠে বসে দেখেন প্রধানমন্ত্রী।

এর আগে বালক বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের আসরে দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ লাখের বেশি ছাত্র এবং ১১ লাখের বেশি ছাত্রী অংশ নেয়। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় ধাপ পেরিয়ে দীর্ঘ প্রতিযোগিতার পর সেরা দলগুলো ঢাকায় ফাইনাল পর্বে জায়গা করে নেয়।

তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা খুঁজে বের করার এই উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। আগামী আসরে অংশগ্রহণ ৫০ লাখ শিক্ষার্থীতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সজল আহমেদ

মন্তব্য করুন: