রাজস্ব বাড়িয়ে ডলার সংকটের চ্যালেঞ্জ মোকাবিলা

অপ্রয়োজনীয় ব্যয় কমানোর তাগিদ

রাজস্ব বাড়িয়ে ডলার সংকটের চ্যালেঞ্জ মোকাবিলা

প্রথম ডেস্ক

২২/০৫/২০২৬ ১১:৩২:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে অপ্রয়োজনীয় ব্যয়ের লাগাম টেনে ধরার পাশাপাশি রাজস্ব আয় বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে; কারণ সরকার ঋণ না নিয়ে প্রয়োজনীয় ব্যয় না মেটালে অর্থনীতি সম্প্রসারণ হবে না। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনে ঋণ নেওয়া যেতে পারে, তবে তা পরিশোধের জন্য নিয়মিত আয় থাকতে হবে, যার প্রধান উৎস হচ্ছে অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি। এদিকে ডলারের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জে পড়েছে অর্থ বিভাগ; মূলত ডলারের বিপরীতে দেশীয় মুদ্রা টাকার ব্যাপক অবমূল্যায়নের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোয় উল্লেখযোগ্য হারে ব্যয় বেড়েছে, যা বর্তমান অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করে তুলছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সূত্রমতে, বর্তমান মোট বৈদেশিক ঋণের মধ্যে প্রায় ৫৩ শতাংশই নেওয়া হয়েছে মার্কিন ডলারে, অর্থাৎ ঋণের একটি বড় অংশই মার্কিন ডলারে সঞ্চিত রয়েছে; এ ছাড়া মোট ঋণের ২২ শতাংশ জাপানিজ মুদ্রা ইয়েনে, ৭ শতাংশ চীনের ইউয়ানে এবং বাকি ৪ শতাংশ অন্যান্য বৈদেশিক মুদ্রায় নেওয়া হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন: