তাহিরপুরে সাত ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

এক মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ

তাহিরপুরে সাত ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৬/০৭/২০২৫ ০০:৪২:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।  শুক্রবার( ২৫ জুলাই) বিকালে উপজেলার দলীয় অফিসে ১১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। 


নতুন অনুমোদিত ইউনিয়নগুলো হলো: উত্তর শ্রীপুর,দক্ষিণ শ্রীপুর,বড়দল উত্তর,বড়দল দক্ষিণ, বাদাঘাট, বালিজুরী ও তাহিরপুর সদর ইউনিয়ন।


তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও যুগ্ম আহ্বায়ক জুনাব আলী"র যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১ মাসের মধ্যে ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠনের পাশাপাশি প্রতিটি ওয়ার্ড  কমিটি গঠন করতে হবে। দলকে শক্তিশালী ও সাংগঠনিকভাবে সুসংহত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন: