‘বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’
Led Bottom Ad

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’

প্রথম ডেস্ক

২৯/০৪/২০২৬ ২০:১৬:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারিভাবে সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদ অধিবেশনে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক জরুরি জনগুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে তিনি এই আশ্বাসের কথা জানান।

সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ হাওরাঞ্চলের বর্তমান বন্যা পরিস্থিতি ও কৃষকদের হাহাকারের বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানান। এর উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘হাওরাঞ্চলের কৃষকদের এই দুর্দশা ও ফসলের ক্ষতি অত্যন্ত বেদনাদায়ক। তিন দিন আগেই আবহাওয়ার পূর্বাভাসের ওপর ভিত্তি করে আমি সুনামগঞ্জসহ সংশ্লিষ্ট জেলাগুলোর স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।’

প্রধানমন্ত্রী আরও জানান, সংসদ অধিবেশন শুরুর আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। প্রবল বর্ষণে সুনামগঞ্জ ও ময়মনসিংহের কিছু অঞ্চলসহ হাওরের তিনটি জেলায় যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের তালিকা তৈরি করে আগামী তিন মাস নিরবচ্ছিন্ন সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সরকার অসহায় মানুষের পাশে আছে এবং দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি দৃঢ় কণ্ঠে ব্যক্ত করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad