সীমান্ত এলাকায় বেকারত্ব দূরীকরণে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ
বেকারত্ব দুরীকরণ ও মাদক থেকে দুরে রাখার পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরতদের স্বাবলম্বী করতে এক ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। তরুণদের ডিজিটালে দক্ষ করতে এলাকার শতাধিক যুবক যুবতিকে চার মাসের কম্পিউটার প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ে চার মাসব্যাপী এ প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও ৫০ বিজিবির অধিনায়ক সহ প্রশাসনের কর্মকর্তাগণ।
সীমান্ত এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রুপান্তর এবং তথ্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যেই ওই ইউনিয়নের শতাধিক প্রশিক্ষনার্থী অন্তভুক্ত করা হয়েছে। সীমান্ত এলাকায় বেকারত্ব দূরীকরণে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ
এ বিষয়ে, ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আখলাকুর রহমান জানান, ভালভাবে প্রশিক্ষণ সম্পূর্ন হলে আগামীতে এ ধারা অব্যাহত ধাকবে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশাসনের পক্ষ থেকেও সহযোগীতার আশ্বাস দেন।
রত্না বাউরী
মন্তব্য করুন: