উগ্রবাদী নাশকতার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ
Led Bottom Ad

উগ্রবাদী নাশকতার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ

প্রথম ডেস্ক

২৫/০৪/২০২৬ ০৯:৩৫:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা রুখতে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারসহ পুলিশের সকল ইউনিটকে বিশেষ সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে চিঠিতে জানানো হয়েছে, সম্প্রতি গ্রেফতার হওয়া উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর মতে, এই চক্রটি বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনার মতো দুঃসাহসিক ইঙ্গিতও পাওয়া গেছে গোয়েন্দা তথ্যে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশের সার্বিক নিরাপত্তার জন্য 'উচ্চ ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ইউনিটের অধীনে থাকা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো নাশকতার চেষ্টা নস্যাৎ করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্ট চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad