২জনের ৩ মাসের কারাদণ্ড
তাহিরপুরে মারাহাম নদীতে মোবাইল কোর্টের অভিযান
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাহারাম নদীর মধ্যে (শান্তিপুর) নামক নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২জনকে আটক করে মোবাইল কোর্ট বসিয়ে প্রত্যেক জনকে ৩ মাসের কারাদণ্ডের রায় দেন আদালত। তার সাথে বালু ভর্তি নৌকাকে জব্দ করা হয়।
রবিবার (২৯জুন) দিবাগত রাত ৩টার সময় শান্তিপুরের নবগঠিত কমিটির লোকজনের সংবাদ শুনে,তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম ঘটনাস্থলে এসে বালু উত্তোলন কারী নাসির মিয়া (৩৬) রুবেল মিয়া(২৩)কে নৌকাসহ আটক করেন। এরপর মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি মোবাইল কোর্ট আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেক জনকে ৩মাসের কারাদণ্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নাসির মিয়া,(৩৬),অপর জন রুবেল মিয়া(২৩)।
জানা যায়, মাহারাম নদীর পূর্বের রুপ টেকাতে, শান্তি পুর বাজারে স্থানীয় সুশীল সমাজের, গণ্যমান, ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে জনসচেতনত সভা, সেমিনার করে,বালু উত্তোলন বন্ধের,কমিটি গঠন করা হয়। যাতে করে সরকারি সম্পদ,রক্ষায়, বালুখেকোদের প্রতিহত করা, তথ্য যোগাযোগ বৃদ্ধির কাজে সহায়তা প্রদান।আজ সেই কমিটির সহযোগিতায় বালুখেকোদের সরঞ্জাম ও পরিবহনসহ ব্যক্তি আটক হয়েছে।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম এবিষয়ের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, কমিটি সমূহের কার্যপরিধি আরও বৃদ্ধি করতে, সহযোগিতার আহবান জানান তিনি।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: