তাহিরপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

তাহিরপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৫/০৬/২০২৫ ১০:২৪:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, তাহিরপুর উপজেলা শাখার  উদ্যোগে ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।  মঙ্গলবার( ২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি শান্তি পূর্ণ ভাবে পালন করে স্বাস্থ্য সহকারীরা। 


কর্মসূচীতে উপজেলার সকল কর্মরত স্বাস্থ্য সহকারীরা এতে অংশ গ্রহণ করেন।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের তাহিরপুর উপজেলার সভাপতি দিবাকর চন্দ্র পাল।


কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নে এখন কার্যকর পদক্ষেপ জরুরি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্বাতক/ সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীত করন, টেকনিক্যাল পদমর্যাদায় প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬দফা দাবি সমূহ।

নীরব চাকলাদার

মন্তব্য করুন: