আজমিরীগঞ্জে নিহত ১,আহত ২০

জমি নিয়ে সংঘর্ষ

আজমিরীগঞ্জে নিহত ১,আহত ২০

১৫/০৬/২০২৫ ১০:৩৭:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। সংঘর্ষকালে আহত হয়েছেন আরও ২০ জন। নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৩৮)। তিনি উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের হাজী হারুন রশীদের ছেলে। ঘটনাটি ঘটে রবিবার (১৫ ই জুন) সন্ধ্যায়।  


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২নং বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের হাজী হারুন রশীদ ও একই এলাকার শাজাহান, নানু মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে রবিবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে  উভয় পক্ষের ২০ জন আহত হন। 


আজমিরীগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম  বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে জাকির হোসেন মারা যাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: