মৌলভীবাজারে এক তরুণের জীবনে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা!

মৌলভীবাজারে এক তরুণের জীবনে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা!

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৫/১০/২০২৬ ১২:৩৪:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিয়োগ পরীক্ষার পর পুলিশ ভেরিফিকেশনে বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকায় সরকারি চাকরি হাতছাড়া হওয়ার চূড়ান্ত আশঙ্কায় দিন কাটাচ্ছিলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার এক তরুণ। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকা সেই তরুণের চরম বিপদের দিনে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে এসে এক অবিশ্বাস্য মানবিক ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন এক প্রতিবেশী।

জানা গেছে, সম্প্রতি সোনালী ব্যাংকের চাকরির নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ওই তরুণ। কিন্তু ভেরিফিকেশনের নিয়ম অনুযায়ী নিজের  বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকায় চাকরির নিয়োগ প্রক্রিয়াটি আটকে যাওয়ার উপক্রম হয়। বিষয়টি জানতে পেরে কোনো প্রকার প্রতিদান বা আর্থিক বিনিময় ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে নিজ মালিকানাধীন এক শতক জমি ওই তরুণের নামে লিখে দেওয়ার উদ্যোগ নেন তাঁর এক হিন্দু প্রতিবেশী। এমনকি জমি হস্তান্তরের যাবতীয় সরকারি রেজিস্ট্রেশন খরচও বহন করেছেন তিনি নিজে।

রবিবার (৪ অক্টোবর) ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন জুড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন। সরকারি বিধিমালার কারণে দাতা ও গ্রহীতার নাম প্রকাশ না করে তিনি জানান, ছেলেটির পরিবারের কোনো স্থাবর সম্পত্তি না থাকায় চাকরি থেকে বাদ পড়ার শঙ্কায় ছিল। প্রতিবেশী সেই ভদ্রলোক বিষয়টি জানার পরপরই সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে জমি দান করেন এবং রেজিস্ট্রি সম্পন্ন করে দেন।

সম্পত্তির জটিলতায় থমকে যাওয়া একটি তরুণের জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে ধর্মের ভেদাভেদ ভুলে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর এই মানবিক ঘটনাটি জানাজানি হওয়ার পর জুড়ীসহ পুরো মৌলভীবাজার জুড়ে চরম প্রশংসা ও আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিখাদ মানবিকতার এক অনন্য উজ্জ্বল নজির হয়ে থাকবে এই ঘটনা।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad