ছাতকে পরিত্যক্ত বিদেশি রিভলভার উদ্ধার

ছাতকে পরিত্যক্ত বিদেশি রিভলভার উদ্ধার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২১/০৮/২০২৫ ১৭:১৫:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতকে পুলিশ ও যৌথ বাহিনী অভিযানে পরিত্যক্ত একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়েছে। রিভলভার উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি।

বুধবার ভোরে পুলিশ ও যৌথ বাহিনী উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের আগিজাল গ্রামে গোপন খবর পেয়ে অভিযান পরিচালমা করা হয়। অভিযান কালে আগিজাল গ্রামের হাজি মোঃ ওয়ারিদ আলীর পুত্র মোঃ আব্দুল মজিদের রান্না ঘরের সামনে রাখা ইটের স্তুপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় রিভলভারটি পাওয়া যায়।


ছাতক থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম খান বিদেশি রিভলভার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত রিভলভারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: