সুনামগঞ্জ বিজিবি'র অভিযানে বিপুল পরিমান ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন আটক

সুনামগঞ্জ বিজিবি'র অভিযানে বিপুল পরিমান ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন আটক

লতিফুর রহমান রাজু. সুনামগঞ্জ

১৬/০৮/২০২৫ ১৭:৩৫:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলাধীন বংশীকুন্ডা ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় গত ১৫ আগস্ট  ভোরে  মাটিরাবন বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৮৯/১০-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ি নামক স্থান হতে ৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন আটক করে, যার আনুমানিক মূল্য ১৭,৫০,০০০/- (সতেরো লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।


এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: