বড়লেখার প্রবীণ বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া চাইলেন জাহরাত আদিব চৌধুরী
মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনের প্রবীণ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, দীর্ঘদিনের রাজপথের সাহসী সৈনিক এবং আদর্শ ও নীতির প্রতি অবিচল বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল হাফিজের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জাহরাত আদিব চৌধুরী।
আব্দুল হাফিজ দীর্ঘ রাজনৈতিক জীবনে একসময় তরুণ নেতৃত্বের অন্যতম সক্রিয় সৈনিক হিসেবে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সময়ের পরিক্রমায় তিনি দলীয় নেতাকর্মীদের কাছে একজন অভিজ্ঞ, প্রবীণ ও শ্রদ্ধেয় রাজনৈতিক অভিভাবক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। তাঁর সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সংসদ সদস্যের পক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাতে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যার পর তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংসদ সদস্য ব্যারিস্টার জাহরাত আদিব চৌধুরীর ব্যক্তিগত সহকারী দেওয়ান উসামা নিজাম চৌধুরী।
জরুরি ও গুরুত্বপূর্ণ ব্যস্ততার কারণে সংসদ সদস্য ব্যারিস্টার জাহরাত আদিব চৌধুরী নিজে উপস্থিত হতে না পারলেও, তাঁর পাঠানো বিশেষ শুভেচ্ছা ও কুশলবার্তা প্রবীণ এই রাজনৈতিক অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে সংসদ সদস্যের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে আব্দুল হাফিজের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যরাও এই প্রবীণ বিএনপি নেতার সুস্থতা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। একই সঙ্গে তাঁর দ্রুত আরোগ্যের জন্য পরিবার, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকেও সর্বজনীন দোয়া অব্যাহত রয়েছে।
হিফজুর রহমান / তাহির আহমদ
মন্তব্য করুন: