নির্বাচনসহ একাধিক দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের গণবিক্ষোভ

নির্বাচনসহ একাধিক দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের গণবিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০১/০৮/২০২৬ ১৮:১০:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ  কয়েকটি দাবিতে  মানববন্ধন ও গণ বিক্ষোভ করেছেন মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের চা শ্রমিকরা । 

শনিবার (১ আগস্ট) সকালে তেলিয়াপাড়া চা বাগানে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচীর আয়োজন করেন চা শ্রমিকরা। এতে বাগানের শত শত চা শ্রমিক, যুবক ও ছাত্র অংশ গ্রহন করেন। 

তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি খোকন পানতাঁতীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক লালন পাহানের সঞ্চালণায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা স্বরজিৎ পাশী, মহিলা নেত্রী মালতি পাশী, ঝুনু বোনার্জী। 

বক্তারা বলেন, বর্তমান বাজার দরের সঙ্গে তাদের দৈনিক মজুরির কোনো সামঞ্জস্য নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ এবং অন্যান্য জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলেও তাদের আয় সেই তুলনায় বৃদ্ধি পায়নি। ফলে পরিবার পরিচালনা করতে গিয়ে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। 

শ্রমিক নেতাদের ভাষ্য, দেশের অর্থনীতিতে চা শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এই শিল্পের মূল চালিকাশক্তি শ্রমিকরা এখনও ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে চা বাগানের শ্রমিক প্রতিনিধি নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে না। নানা অজুহাত ও জটিলতার কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। তাদের মতে, প্রতিটি বাগানে নিয়মিত শ্রমিক প্রতিনিধি নির্বাচন হলে শ্রমিকদের মতামত যথাযথভাবে তুলে ধরা সম্ভব হতো এবং বাগানে আরও শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা পেত। 

জাতীয় সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শ্রম অধিদপ্তরের অযাচিত ও অবৈধ হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad