আবারও বাতিল ঢাকায় অনুপম রায়ের কনসার্ট

আবারও বাতিল ঢাকায় অনুপম রায়ের কনসার্ট

প্রথম ডেস্ক

৩০/০৭/২০২৬ ১১:৫৩:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সব ধরনের প্রস্তুতি ও প্রয়োজনীয় সরকারি অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার দাবি করলেও শেষ মুহূর্তে আবারও বাতিল করা হয়েছে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকার কনসার্ট। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে আয়োজনের মাত্র দুই দিন আগে, বুধবার মধ্যরাতে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইমস কমিউনিকেশনস জানায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

আয়োজকদের দাবি, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিকতা আগেই সম্পন্ন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে মন্ত্রণালয় থেকে অনুমতিপত্র না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। ফলে বাধ্য হয়ে অনুষ্ঠানটি স্থগিত করতে হয়েছে।

হঠাৎ কনসার্ট বাতিলের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে আয়োজক প্রীতম দে বলেন, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল হওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তিনি জানান, প্রথমে একবার অনুমতি দিয়েও কনসার্ট স্থগিত করা হয়েছিল।

পরে আবার অনুমতি মিললেও শেষ সময়ে সেটিও বাতিল করা হয়েছে। এতে টিকিটধারী দর্শক, সহশিল্পী, স্পন্সর ও সংশ্লিষ্ট অংশীদারদের কাছে তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

তবে তিনি বলেন, রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সম্মান জানিয়েই তারা এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

দর্শকদের আশ্বস্ত করে আয়োজক জানান, যারা টিকিট কিনেছেন তাদের শতভাগ অর্থ অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেওয়া হবে। অর্থ ফেরতের বিস্তারিত প্রক্রিয়া শিগগিরই জানিয়ে দেওয়া হবে।


রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad