মৌলভীবাজারে এনসিপির ‘ জুলাই জাগরণ’ কর্মসূচি বুধবার

মৌলভীবাজারে এনসিপির ‘ জুলাই জাগরণ’ কর্মসূচি বুধবার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৮/০৭/২০২৬ ১৯:৩০:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি আগামী ২৯ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হবে। জেলার আহ্বায়ক মো. খালেদ হাসান বিষয়টি নিশ্চিত করেন।

প্রচারপত্র অনুযায়ী, কর্মসূচির প্রথম পর্ব বিকেল ৩টায় কুলাউড়া এবং দ্বিতীয় পর্ব সন্ধ্যা ৬টায় রাজনগরে অনুষ্ঠিত হবে। এতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।

আয়োজকরা জানিয়েছেন, জুলাই আন্দোলনের চেতনা, রাষ্ট্র সংস্কার এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম,দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি,উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।


 

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad