হবিগঞ্জে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে মো. আল-আমিন মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে নিজ বাড়ির পাশের একটি আমগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পরিবারের সদস্যরা বাড়ির দক্ষিণ পাশে একটি আমগাছে আল-আমিন মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আল-আমিন মিয়া বনগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে।
নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে পারিবারিক ও আর্থিক সমস্যার তথ্য পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বপন রবি দাশ / আর আর
মন্তব্য করুন: