দুই দশক পর মিসরের মঞ্চে ফিরছেন শাকিরা

দুই দশক পর মিসরের মঞ্চে ফিরছেন শাকিরা

প্রথম ডেস্ক

০৮/০৭/২০২৬ ১৭:৪১:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও মিসরের মঞ্চ কাঁপাবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর মিসরের ঐতিহাসিক গিজার পিরামিডে একটি জমকালো কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন কলম্বিয়ার এই সুপারস্টার।

ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে এই মেগা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০০৭ সালে সর্বশেষ একই স্থানে পারফর্ম করেছিলেন তিনি।

মিশরে আন্তর্জাতিক তারকাদের নিয়ে আসার ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে শাকিরার এই কনসার্টটি আয়োজন করা হচ্ছে। এর আগে এই বিনোদন সংস্থাটির হাত ধরে জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত শিল্পীরা মধ্যপ্রাচ্যে পারফর্ম করে গেছেন।

সম্প্রতি শাকিরার নতুন অ্যালবাম প্রকাশ এবং বিশ্বজুড়ে একাধিক সফল পারফরম্যান্সের পর, তার এই মিশর প্রত্যাবর্তন মূলত ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান’ ট্যুরেরই একটি অংশ। ৩০ বছরেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতে রাজত্ব করা এই গায়িকা বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন। তার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি এবং ল্যাটিন গ্র্যামি পুরস্কার। ল্যাটিন সঙ্গীতের অন্যতম সফল এই বিশ্ব তারকা সম্প্রতি তার নতুন গান ‘দাই দাই’ প্রকাশ করেছেন, যা ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক লিস্টে স্থান পেয়েছে।

মিশরে ফেরার এ ঘোষণা দিয়ে এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘মিশরের গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার ভক্তদের সবাইকে অনেক ভালোবাসি।’ বিশ্বজুড়ে শাকিরার ভক্তদের জন্য ঐতিহাসিক পিরামিডের সামনে তার এই পারফরম্যান্স একটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে।

সজল আহমেদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad