অভিনেত্রী শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড!

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পোস্ট

অভিনেত্রী শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড!

প্রথম ডেস্ক

০৫/০৭/২০২৬ ২২:৩৪:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এর রেশ কাটতে না কাটতেই এবার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে গায়েব হয়ে গেছে তার ফেসবুক অ্যাকাউন্টটি।


শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতুর দাবি, বিপুলসংখ্যক ব্যবহারকারীর রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে। আজ রোববার (৫ জুলাই) এক ফেসবুক পোস্টে তামান্না সেতু জানান, শাওন নিজে বিতর্কিত পোস্টটি মুছে দেননি, বরং মেটা কর্তৃপক্ষই অ্যাকাউন্টটির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। শাওন নিজেই তাকে ব্যক্তিগতভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’।


তবে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বিষয়ে মেহের আফরোজ শাওন বা ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’র পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে ঘনিষ্ঠজনের দাবির ওপর ভিত্তি করেই শাওনের অ্যাকাউন্ট হারানোর খবরটি চাউর রয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad