স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Led Bottom Ad

জাতীয় ঐক্যের ডাক

স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম ডেস্ক

১৬/০৪/২০২৬ ১৯:৩৬:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশ ও জাতির কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৫ জন বিশিষ্ট নাগরিক ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তিনি মনোনীতদের হাতে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী দেশবিরোধী চক্রের ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “জাতীয় ঐক্য আমাদের শক্তি এবং বিভাজন আমাদের দুর্বলতা। আমাদের মধ্যকার মতবিরোধ যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়।”

তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, গণতন্ত্র রক্ষা ও নারী শিক্ষায় অসামান্য অবদানের জন্য তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও এ বছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, “প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি পরিহার করে আমাদের একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।”

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সরকার ভর্তুকি দিচ্ছে জানিয়ে তিনি দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার অনুরোধ জানান। এছাড়া শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করার পাশাপাশি নারীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad