সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকা ডুবি, বৃদ্ধার মৃত্যু

সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকা ডুবি, বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি. মধ্যনগর

১৮/০৭/২০২৫ ১৬:১৩:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় একটি যাত্রীবাহি ট্রলার ডুবিতে এক নারী নিহত । নিহতের নাম মোছাঃ শামছুন্নাহার বেগম(৭০)। তিনি পাশ্ববর্তী নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মৃতু আজিজ মিয়ার সহধর্মিনী।


শুক্রবার সকার ১১টায় শদ্যনগর উপজেলার পিপঁড়াকান্দা অটোস্যান্ড সংলগ্ন ব্রীজের নীচে নৌকায় ২৫ জন যাত্রীর উঠার পর নড়াচড়া করার সময় নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা সাতাঁর কেটে তেির উঠতে সক্ষম হলে ও শামছুন্নাহার বেগম পানির নীচে তলিয়ে যান। পরে লোকজন ঘটনাস্থলে এসে ঐ বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার করেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নিহত এই নারী তার পরিবারের ৫জন আত্মীয় স্বজন নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরস্বতীপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তারা  সরস্বতীপুর গ্রাম থেকে একটি যাত্রীবাহি ইজ্ঞিন চালিত ট্রলারে ২৫/৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি মধ্যনগরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মধ্যনগর উপজেলার কাছাকাছি  আসার পর পিপঁড়াকান্দা ব্রীজরে নীচে আসলে প্রবল স্রোতের ট্রানে নৌকাটি ডুবে যায়। নৌকার মাঝিসহ অন্যান্য যাত্রীরা সাতাঁর কেটে তীরে উঠতে সক্ষম হলেও শাসছুন্নাহার পানিতে তলিয়ে যান। তরে স্থানীয় লোকজনের চেষ্টায় তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 


এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মণিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্ত শেষে  লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।  তবে যানবাহনে চলাচলে সবাইকে সর্তকতা অবলম্বন জরুরী।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: