যৌথ বাহিনীর অভিযান
সুনামগঞ্জে ১ কোটি ৬২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। ১০ জুলাই আনুমানিক রাত ২ টায় জেলার জগন্নাথপুর উপজেলার আওতাধীন হায়দারপুর বাজার পাঁকা রাস্তার উপর হতে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন ১টি কাভার্ড ভ্যানসহ ১৮৯৭৭ পিস ভারতীয় কসমেটিক্স ও ১৪৮৭২ পিস Dog & Cat এর ভারতীয় ঔষধ আটক করে। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য- এক কোটি বাষট্টি লক্ষ সত্তর হাজার তিপ্পান্ন টাকা বলে জানানো হয়েছে।
অভিযানে শান্তিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের মেজর আসিফ রানা অনীক, পিএসসি, এবং সুনামগঞ্জ বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, বিজিবি সদস্যসহ ও সেনাবাহিনীর সদস্যসহ সর্বমোট ৪৬ জন অংশগ্রহন করেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত কাভার্ড ভ্যানসহ ভারতীয় কসমেটিক্স ও Dog & Cat এর ঔষধ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: