সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত

স্মরণকালের বৃহত্তম জানাজা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত

ঢাকা অফিস

৩১/১২/২০২৫ ১৭:০৯:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার অনুষ্ঠিত হয়েছে। স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। জানাজা অনুষ্ঠিত হয় বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। এছাড়া বিদেশি কূটনৈতিকরাও জানাজায় অংশ নেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, “আমার মা খালেদা জিয়া কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন, তাহলে ক্ষমা করে দেবেন। আমার মায়ের জন্য দোয়া করবেন। যদি কোনো ঋণ থেকে থাকে, আমি পরিশোধ করব। আমার সঙ্গে যোগাযোগ করবেন।”

জানাজার সময় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব। মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে মানুষ অংশ নিতে উপস্থিত হন। পর্যাপ্ত জায়গা না পাওয়ায় কেউ কেউ মেট্রোরেল স্টেশন বা আশপাশের বাড়ির ছাদ থেকে জানাজায় অংশ নেন।

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে ভারত গভীর শোক প্রকাশ করেছে। জাতীয় সংসদ ভবনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শোকবার্তা হস্তান্তর করেন। এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিকও শ্রদ্ধা জানান। পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ তাদের ফেসবুক পেজে এই খবর জানিয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: