চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

প্রথম ডেস্ক

২১/১২/২০২৫ ১২:২১:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি চট্টগ্রাম হাইকমিশনে ঘটে যাওয়া নিরাপত্তাসংক্রান্ত ঘটনার কারণে ভিসা সেন্টারের কার্যক্রম আজ রোববার থেকে বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যতে সেন্টার খোলার বিষয়টি জানানো হবে।


প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা আওয়ামী লীগ ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

তাহির আহমদ

মন্তব্য করুন: