শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে ছাতকে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে ছাতকে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৮/০৬/২০২৫ ০৪:৩৮:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিজ মাদরাসার শিক্ষার্থীকে বালাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ মো. আলী হোসেন (৩৮)। তিনি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপির জমশেদপুর গ্রামের মনির উদ্দিনের পুত্র। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা বাদি হয়ে ছাতক থানায় মঙ্গলবার (১৭ জুন) একটি মামলা দায়ের করেন। ছাতক থানায় মামলা নং -১৯, তারিখ-১৭ জুন ২০২৫।  


জানাযায় গত রবিবার (১৫ জুন) ছাতক পৌর এলাকার তাতিকোনা গ্রামের হাবিবউল্লাহ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বাথ রুমে এক শিশু শিক্ষার্থীকে জোরপুর্বক বলাৎকার (ধর্ষন) করেন মাদ্রাসার শিক্ষক মো. আলী হোসেন। খবর পেয়ে থানার এস আই আখতারুজ্জামান,এস আই সোহেল রানা খন্দকার ঘটনাস্থলে পৌছে ভিকটিম শিক্ষার্থীকে উদ্ধার ও শিক্ষককে গ্রেফতার করেন।


বলাতকারের শিকার শিশু শিক্ষার্থীর পিতা পৌর সভার ফকির টিলা এলাকার বাসিন্দা আব্দুল মাসুদ এ ব্যাপারে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে হাফেজ মো. আলী হোসেনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, (চার্জ অফিসার) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ছাতক থানায় এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা নং-১৯, তারিখ-১৭ জুন ২০২৫; নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেছেন। 

নীরব চাকলাদার

মন্তব্য করুন: