সিলেটে দুইদিনব্যাপী ‘ হাছন উৎসব’ ২০ ডিসেম্বর শুরু

সিলেটে দুইদিনব্যাপী ‘ হাছন উৎসব’ ২০ ডিসেম্বর শুরু

প্রথম ডেস্ক

২২/১০/২০২৬ ২২:৪৪:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে আয়োজন করা হচ্ছে মরমী কবি হাছন রাজা স্মরণে হাছন উৎসব-২০২৬। প্রতিবছরের ন্যায় আগামী ২০ ও ২১ ডিসেম্বর দুইদিনব্যাপী নগরীর সারদা হলের সামনে ক্বীনব্রিজের নিচে সিলটী ঐতিহ্য চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হবে।

বুধবার সন্ধ্যায় হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ২০ ও ২১ ডিসেম্বর হাছন উৎসব-২০২৬  ও হাছন উৎসব উদযাপন কমিটি আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা হয়।

হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ভিশন আই ইনস্টিটিউট ঢাকার অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেটের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক। এসময় প্রধান অতিথি আব্দুল্লাহ মোহাম্মদ তারিক ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হাছন উৎসব-২০২৬ এর আনুষ্ঠানিক ঘোষণা করেন।

সভাপতির বক্তব্যে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী হাছন উৎসব উদযাপন কমিটি ঘোষণা করে বলেন, মরমী কবি হাসন রাজাকে একজন জমিদার হিসাবে বেশি প্রচার করা হয়েছে। অথচ তিনি মরমী ও সুফিবাদী দর্শন এবং একজন দরবেশ ছিলেন, আমরা তার এ পরিচয়কে সঠিকভাবে জগৎবাসীর কাছে তুলে ধরতে পারিনি। এটা আমাদের ভুল ছিল। তাই আমাদের সামনে সংশোধন করার সময় এসেছে। আমাদের সবাইকে হাছন রাজাসহ মরমী সাধকদের দর্শন ধারণ ও চর্চা করে প্রথমে নিজেদের গড়তে হবে। তাহলেই এ দর্শন দেশ ও সমাজে ছড়িয়ে পড়বে।

হাছন উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ হলেন আহ্বায়ক অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, সদস্য আতাউর রহমান পীর, মুকতাবিস-উন নূর, আফতাব চৌধুরী, সেলিম আউয়াল, এম এ হান্নান, শামসুল বাছিত শেরো, হিমাংশু বিশ্বাস, আল মামুন বিন ছালে.  রাসেল আহমেদ, রায়হান হোসেন খান, সোলেমান হোসেন চুন্নু, আসাদুজ্জামান নুর, দেলোয়ার হোসেন শিপলু, শাহ মো. আলী রব, আহমেদুর রহমান ইকবাল, এম কামরুল চৌধুরী, সাখাওয়াত হোসেন পীর, শফিক মিয়া, এম রহমান, শাহ আলমগীর, আব্দুর রব তফাদার, সায়েম আহমদ, মো. সেলিম মিয়া, সৈয়দ নিয়াজ আহমদ, জহির চৌধুরী, আমির উদ্দিন পাবেল, আলা উদ্দিন হোসেন শাহ, শাহান ঊদ্দিন নাজু, নিতায় রায় নয়ন, কেশব মজুমদার, সাইফুর রহমান সুমন, মো. ফয়সাল, জাহাঙ্গীর আলম, ফেরদৌস আহমদ, জান্নাতুল নাজনীন আশা, হাসনাত কবির, আল আমিন, ইউসুফ মুন্না, মো. কামাল, সোলেমান হক টিপু, জাহিদ হাসান সোহেল, গোলাম শাহরিয়ার আনু, রাসেল আহমদ, জুয়েল চৌধুরী, সোহেল রানা, ছামির আহমদ, আকরাম, রুমেল আলী, এস এম শরীয়তুল্লাহ, ফারুক হাসান সুজন, জুবের আহমদ সার্জন, এম হাফেজ, শহিদুল ইসলাম, জেসমিন ঝুমা, মিতালী দাস, অনামিকা আনু, মারুফ আহমদ দুলাল, গিয়াস উদ্দিন, আব্দুল মালিক, হিমাংশু শেখর দাস, দিলোয়ার হোসেন, শফিক আহমদ সিলেট জেলা শাখার মুশতাক চৌধুরী, লোকমান আলী, হবিগঞ্জ জেলার শাহ আলম চৌধুরী মিন্টু, শেখ কাইয়ুম, মৌলভীবাজার জেলার তারেক ইকবাল চৌধুরী ও পারভেজ হাসান, সুনামগঞ্জ জেলার ওবায়দুল হক মুন্সি ও রাকিব মিয়া তালুকদার, ঢাকা বিভাগের ড. শেখ রেজাউল ইসলাম ও সুজন রাজা প্রমুখ।


নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad