নগরীতে পুলিশের অভিযানে ভারতীয় টমেটোসহ আটক ২
নগরের এয়ারপোর্ট থানাধীন পাটানগাঁও এলাকায় পুলিশের চেকপোস্টে রেজিস্ট্রেশনবিহীন একটি মিনি পিকআপ থেকে ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটো জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে এয়ারপোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সরওয়ার্দীর নেতৃত্বে পুলিশের একটি দল পাটানগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপটি আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৫৬টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটো পাওয়া যায়।
পুলিশ জানায়, জব্দ করা টমেটোর আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা। পরে জব্দ তালিকা প্রস্তুত করে টমেটোগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার বালেশ্বর খাগড়ী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো. শায়েখ এবং জৈন্তাপুর উপজেলার কালিপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. হেলাল। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: