তাহিরপুরে পুলিশের হাতে আটক ভুয়া এনএসআই

তাহিরপুরে পুলিশের হাতে আটক ভুয়া এনএসআই

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২২/০৮/২০২৫ ১৯:১৬:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুরে ভুয়া এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) সদস্য পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর (রায়পাড়া) প্রামের বাসিন্দা সাধন বিশ্বাসের ছেলে টিটন বিশ্বাস। বৃহস্পতিবার (২১আগস্ট) রাত ১০টার দিকে এনএসআই এর তথ্যের ভিত্তিতে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর থেকে আটক করে তাহিরপুর থানা পুলিশ।


জানাযায়, টিটন বিশ্বাস ২০২৩ সালে তিনি হিন্দু ধর্ম ত্যাগ ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের নাম রাখেন আরাফাত হোসাইন। পিতার নাম দেন মোজাম্মিল ও মায়ের নাম দেন আমেনা খাতুন। তখন থেকে তিনি সুনামগঞ্জ শহরের মাইজবাড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।


বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম। তিনি বলেন, ভুয়া এনএসআই সদস্য পরিচয়দানকারী ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযত প্রক্রিয়ায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: