উত্থান-পতনের জীবন নিয়ে যা বললেন পূর্ণিমা

উত্থান-পতনের জীবন নিয়ে যা বললেন পূর্ণিমা

প্রথম ডেস্ক

১৬/০৯/২০২৬ ১১:৫৮:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। নিয়মিতই নিজের ছবি ও ব্যক্তিজীবনের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন পূর্ণিমা। ছবির সঙ্গে দেওয়া তার কয়েকটি লাইন ইতোমধ্যে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।

ছবির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলো কখনোই তোমার বয়ে চলা আলোর থেকে বেশি উজ্জ্বল হতে দিও না।’

পূর্ণিমার এই বার্তায় জীবনের প্রতিকূল সময়েও আশাবাদী থাকার আহ্বান ফুটে উঠেছে। নানা বাধা ও কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের ভেতরের শক্তি, আত্মবিশ্বাস ও ইতিবাচকতাকে ধরে রাখার কথাই যেন তুলে ধরেছেন তিনি।

অভিনেত্রীর এমন উপলব্ধির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে অনেকেই জীবনের কঠিন সময় পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে নিজেদের মতামত জানিয়েছেন।

প্রসঙ্গত, নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad