বড়লেখা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উপজেলা শাখার এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বড়লেখা উপজেলা ও এর অন্তর্গত সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিগগিরই সম্মেলনের লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
শনিবার (৮ আগস্ট ২০২৬) দুপুরে বড়লেখা পৌর শহরে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা কৃষক দলের আহ্বায়ক শামিম আহমদ। জেলা কৃষক দলের সদস্য সচিব মো. মোনাহিম কবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম।
সভায় জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দের পাশাপাশি বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা ময়নুল হক, আব্দুল জব্বার, উপজেলা কৃষক দলের সদ্য সাবেক সভাপতি হাজী আব্দুল বাছিত সেলিম, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিকসহ বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ।
সভায় সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে জেলা কৃষক দলের আহ্বায়ক শামিম আহমদ বড়লেখা উপজেলা কৃষক দল ও এর অন্তর্গত সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
তিনি জানান, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এবং সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে জেলার অন্যান্য সাংগঠনিক কমিটির পাশাপাশি শিগগিরই বড়লেখা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
আর আর
মন্তব্য করুন: