শাহজীবাজার গ্রিড উপকেন্দ্র পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার

শাহজীবাজার গ্রিড উপকেন্দ্র পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

০৪/০৮/২০২৫ ২১:৩৮:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার পিজিসিবির ব্রেকার ও সিটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার ( ৪ আগষ্ট ) দুপুর ১২ টার পর পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ( পিজিসিবি) এর টিআর ২ নম্বর ব্রেকার ও সংযুক্ত যন্ত্রাংশে আগুনের সুত্রপাত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলায় বিদূৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।  বিকেল ৩ টার দিকে অনেক জায়গায় বিদূৎ সংযোগ চালু হয়। এর আগেও গত বৃহস্পতিবার শাহজীবাজার গ্রিড উপকেন্দ্রে আগুনের লাগে। 


পর পর আগুন লাগার ঘটনায় শাহজীবাজার পিডিবি’র পাওয়ার প্ল্যান্টে পরিদর্শন করতে আসেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। তিনি সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। 

নীরব চাকলাদার

মন্তব্য করুন: