স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রথম ডেস্ক

০৯/০৫/২০২৬ ১০:৫৪:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে (বিজি-২০১) তিনি লন্ডনের উদ্দেশে রওনা হন।

রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তাঁর কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল; বর্তমানে চিকিৎসকের পরামর্শে সেই চিকিৎসার ফলোআপ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সফরে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সহধর্মিণী রেবেকা সুলতানা, ব্যক্তিগত চিকিৎসক, নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। সবকিছু ঠিক থাকলে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন: