জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর ইন্তেকাল

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর ইন্তেকাল

প্রথম ডেস্ক

২৮/০৩/২০২৬ ১৯:৫০:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে। পরদিন সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও তাঁর পরিবার দেশবাসীর কাছে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন: