শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে থাকতে হলে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে থাকতে হলে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

ঢাকা অফিস

১৭/০৩/২০২৬ ০৪:৪৫:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডিতে সদস্য বা সভাপতি পদে স্থান পাওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘স্নাতক (গ্র্যাজুয়েট) পাস’ বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই নতুন বিধানের ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শুধু স্নাতক ডিগ্রিই নয়, বরং প্রার্থী নির্বাচন ও নিয়োগের ক্ষেত্রে তার যোগ্যতা ও দক্ষতার বিষয়টিও বিশেষভাবে মূল্যায়ন করা হবে। বিগত সরকারের আমলে ম্যানেজিং কমিটিতে নিয়োগের ক্ষেত্রে সিনিয়র শিক্ষক বা প্রধান শিক্ষকের সীমাবদ্ধতার কারণে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের (নেপোটিজম ও ফেভারিটিজম) যে অভিযোগ উঠত, তা থেকে বেরিয়ে আসতেই সরকার এই সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

ড. মিলন বলেন, শিক্ষা খাতের সামগ্রিক কাঠামোতে দক্ষ ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং সবার জন্য সমান সুযোগের ক্ষেত্র তৈরি করাই এই নতুন নীতিমালার মূল উদ্দেশ্য।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad