ঈদের পর স্থানীয় নির্বাচনযজ্ঞ

ঈদের পর স্থানীয় নির্বাচনযজ্ঞ

প্রথম ডেস্ক

২৩/০২/২০২৬ ১১:২৪:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঈদের পর দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হবে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ইতিমধ্যে ইসিকে প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে।


রমজানের শেষ দিকে সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এবং কোরবানির ঈদের আগেই ভোট সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এরপর ধাপে ধাপে পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।


স্থানীয় নির্বাচন দলীয় নাকি নির্দলীয়ভাবে হবে—সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে ইসি।


এ ছাড়া রোজার মধ্যেই সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন এবং এপ্রিলের প্রথমার্ধে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনের পরিকল্পনা রয়েছে।

তাহির আহমদ

মন্তব্য করুন: