সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম ডেস্ক

১৮/০২/২০২৬ ১৩:৪২:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার বেলা ১১টার দিকে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি একটি ‘পারিজাত’ ফুলের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। তাঁর শপথ গ্রহণের পর মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে দীর্ঘ দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের যাত্রা শুরু হলো।

এ রহমান

মন্তব্য করুন: