পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ
কমলগঞ্জে ছড়া থেকে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বামনবিল নামক স্থান থেকে ময়ুর মিয়া (৬০) নামে বয়স্ক এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ময়ুর মিয়া উপজেলার রহিমপুর ইউনিয়নের পশ্চিম বড়চেগ গ্রামের তবারক মিয়ার ছেলে। বৃহস্পতিবার ১০ জুলাই দিবাগত রাত দেড়টায় পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বাজারে যান ময়ুর মিয়া। রাতে মোবাইল ফোন বন্ধ থাকায় এবং বাড়িতে সময় মতো না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। এক পযায়ে বাড়ি থেকে কিছু দূরে দেওরাছড়া চা বাগানের বামনবিল নামক স্থানে মরদেহ দেখতে পাওয়া যায়। পরে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দিলে রাত দেড়টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজি বলেন, রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে ছড়ায় ফেলে দিয়েছে। ঘটনাটি তদন্তক্রমে আসামীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: