পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ
টাংগুয়ার হাওরে কোরজোনে সচেতনতায় বিলবোর্ড স্থাপন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অন্যতম পর্যটন এলাকা টাংগুয়ার হাওরের কোরজোন (সংরক্ষিত এলাকা) অংশে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ লক্ষ্যে হাওরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাঁশের বেড়া ও সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকালে জেলা প্রশাসন ও তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং টাংগুয়ার হাওর গ্রাম উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মস্তফা মিয়া, সাধারণ সম্পাদক নূর আলমসহ অন্যান্য সদস্যদের অংশগ্রহণে এই কার্যক্রম পরিচালিত হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবুল হাসেম জানান, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে হলে কোরজোনে যত্রতত্র ঘোরাঘুরি, দূষণ ও শব্দদূষণ বন্ধ করা জরুরি। এই উদ্যোগ তারই অংশ।
টাংগুয়ার হাওর পাড়ের পরিবেশপ্রেমী আহমেদ কবির বলেন, উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপে জীববৈচিত্র্য রক্ষায় সুফল বয়ে আনবে।এর পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থান। এমন উদ্যোগের জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: