রাজনগরে যুবদল নেতার হামলায় ব্যবসায়ীসহ আহত ২

রাজনগরে যুবদল নেতার হামলায় ব্যবসায়ীসহ আহত ২

০৭/০৭/২০২৫ ১৭:২৯:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের রাজনগর বাজারের অঞ্জলী মিষ্টান্ন ভান্ডারের মালিক পদ্মকুমার ও ওই দোকানের কর্মচারীদের ওপর হামলা চালিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কয়ছর উদ্দীন বাবু। তার এলোপাতারি হামলায় দোকানের কর্মচারী পঙ্কজ দাশসহ (৩০) অপর কর্মচারী আহত হয়েছেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৬ জুলাই) রাত সাড়ে সাতটার সময়। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর বাজারের সেন্ট্রাল রোডের অঞ্জলি মিষ্টান্ন ভান্ডারে বুরিন্দা (বুন্দিয়া) কিনতে যান রাজনগর উপজেলার পাঠানটুলা গ্রামের মৃত মানাফ উদ্দীনের ছেলে উপজেলা যুবদলের ৫ নং যুগ্ন আহ্বায়ক কয়ছর উদ্দীন বাবু। দোকানের শোকেসে রাখা অল্প বুরিন্দায় হবে না জানালে দোকান মালিক আরো বুরিন্দা দিতে পারবেন বলে জানান। 


এসময় তিনি (কয়ছর উদ্দীন বাবু) দোকানের পিছনের কারখানায় ঢোকেন। তখন কর্মচারী পঞ্জক দাশ তাকে বাধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পঙ্কজকে চড় থাপ্পর দেন। ভিতরে থাকা মিষ্টির কারিগর এগিয়ে গেলে তাকেও মারধর করেন। দোকানের ভিতরের চিৎকার শুনে দোকান মালিক পদ্ম কুমার চন্দ পাশের দোকানে থাকা রাজনগর বাজার কমিটির সম্পাদক নাহাজ খানকে আনতে যান। নাহাজ আসার পর দোকানের ভিতরের দরজা খোললে যুবদল নেতা কয়ছর উদ্দীন বাবু তাদের ওপর হামলে পরেন। বাবুর হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকেন এতে দোকান মালিক পদ্ম কুমার চন্দ (৫৫) ও কর্মচারী পঙ্কজ দাশ (৩০) আহত হন। তাদের চিৎকারে অন্যরা এগিয়ে এসে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তারা মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। 


রাজনগর বাজার কমিটির সম্পাদক নাহাজ খান বলেন, সে ভুল করেছে। তার ভাই ও আত্মীয়-স্বজন আমাদের কাছে এসেছেন। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। 


রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন খান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি বাজার কমিটি দেখবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা বলে এসেছি অভিযোগ দেয়ার জন্য। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

নীরব চাকলাদার

মন্তব্য করুন: