কমলগঞ্জে চুরি হওয়া টমটম ২ দিন পর উদ্ধার, গ্রেফতার ৪

কমলগঞ্জে চুরি হওয়া টমটম ২ দিন পর উদ্ধার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

০৬/০৭/২০২৫ ২২:৩৫:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে গেল ৪ জুলাই চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন পারভেজ আলী (২০), সিয়াম আহমেদ (২৩), রহমত মিয়া (২২) ও চক্রের মূল হোতা মুহিত মিয়া (৪২)। তাদের কাছ থেকে চোরাই টমটম বিক্রির ১৩ হাজার টাকা, ১৫টি কাটা অংশ, ৪টি ব্যাটারি, একটি চাকা, সামনের গ্লাস, কন্ট্রোলার ও মোটরসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ জুলাই বিকালে আদমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অটোরিকশাটি রেখে দোকানে শাকসবজি বিক্রি করছিলেন মালিক হাসিদ আলী। রাতে ফিরে এসে অটোরিকশা না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাননি। পরে স্থানীয়রা তিনজনকে আটক করলে তারা চুরির কথা স্বীকার করে।


কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার লালবাগ এলাকা থেকে চোরাই অটোরিকশার অংশসহ মূল হোতা মুহিত মিয়াকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল ও আসামিদের থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


নীরব চাকলাদার

মন্তব্য করুন: