না ফেরার দেশে তাহিরপুরে মৃতদের গোসল করানো মত্তার আখঞ্জী

না ফেরার দেশে তাহিরপুরে মৃতদের গোসল করানো মত্তার আখঞ্জী

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০১/০৭/২০২৫ ১৫:০৫:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের বাসিন্দা মত্তার আখঞ্জী আর নেই। দীর্ঘ ৪০ বছর ধরে মৃত ব্যক্তিদের গোসল করানোসহ দাফন-কাফনের মতো মানবিক কাজে নিজেকে নিঃস্বার্থভাবে সম্পৃক্ত ছিলেন  এই মানুষটি গতকাল রাত ৮টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।


জানা যায়, প্রায় এক বছর আগে হঠাৎ পা মুছকে পড়ে গিয়ে কোমর ভেঙে যায় । এরপর থেকেই শয্যাশায়ী ছিলেন। বিছানায় বসে খাওয়া দাওয়া, এমনকি প্রাকৃতিক কাজও সারতেন এখানেই। এ বার্ধক্যজনিত কারণে অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ চার দশক ধরে এলাকার অসংখ্য মৃত ব্যক্তিকে গোসল করিয়ে দাফনে সহযোগিতা করেছেন মত্তার আখঞ্জী। বিনা পারিশ্রমিকে এ কাজ করে তিনি মানুষের দোয়াই পেয়েছেন সারাজীবন।


স্থানীয়রা জানান, তিনি ছিলেন একজন নিঃস্বার্থ মানুষ। মৃত্যুর আগ পর্যন্তও তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। এমন মানুষ খুব কমই দেখা যায়।


 আজ মঙ্গলবার( ১জুলাই) সাড়ে ১০টার সময়  জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নীরব চাকলাদার

মন্তব্য করুন: