কাতারে কাজ করার সময় বহুতল ভবন থেকে পড়ে নিহত কুলাউড়ার আজম

কাতারে কাজ করার সময় বহুতল ভবন থেকে পড়ে নিহত কুলাউড়ার আজম

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

১৩/০৯/২০২৬ ২৩:০৮:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জীবিকার তাগিদে মরুভূমির দেশে গিয়ে প্রাণ হারালেন আজম মিয়া (৩৫) নামের এক বাংলাদেশি প্রবাসী। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহায় একটি বহুতল ভবনে রাজমিস্ত্রির কাজ করার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে তিনি মারা যান। নিহত আজম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় পাঁচ-ছয় বছর আগে আজম কর্মসংস্থানের উদ্দেশ্যে কাতারে যান। শনিবার রাত ৮টার দিকে দেশ থেকে তার স্ত্রী সুলতানা বেগম ইমোতে কল দিলে আজম জানান, দিনে অতিরিক্ত গরম থাকায় তারা রাতে কাজ করছেন। কাজ শেষ করে ফিরে আবার কথা বলবেন বলে কল শেষ করেন আজম। কিন্তু স্ত্রীর কাছে স্বামীর সেই কল আর আসেনি।

পরদিন রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কাতারে থাকা আত্মীয়রা মুঠোফোনে জানান, কাজ করার সময় ভবনের রশি ছিঁড়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই আজম মারা গেছেন। এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা অন্য দুই শ্রমিকও গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় পুলিশ আজমের লাশ উদ্ধার করে দোহার একটি হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বড় ভাই মাতাব মিয়া জানান, চার ভাইয়ের মধ্যে আজমের উপার্জনেই তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের সংসার চলত। প্রায় দুই বছর আগে ছুটি কাটিয়ে তিনি শেষবারের মতো কাতার ফিরেছিলেন। লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রুশন মিয়া বলেন, "আজম মিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এক অনিশ্চিত অন্ধকারের মধ্যে পড়ে গেল। সকালে নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলাম না।"

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad