খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

ঢাকা অফিস

০৭/১২/২০২৫ ২১:০৬:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি বিকেলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

শওকত মাহমুদ জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ছিলেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে পূর্বে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়।

ডিএমপি’র মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে কোন মামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে—তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।


এ রহমান

মন্তব্য করুন: