খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনা বিশেষজ্ঞ দল

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনা বিশেষজ্ঞ দল

ঢাকা অফিস

০৪/১২/২০২৫ ১১:৫৪:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা মূল্যায়নে চীনের ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম সিসিইউতে প্রবেশ করেছে। বৃহস্পতিবার সকালে ডা. চি জিয়াংফাং-এর নেতৃত্বে টিমটি হাসপাতালে পৌঁছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা শুরু করে।

হাসপাতাল সূত্র জানায়, প্রথমে চার সদস্যের একটি দল প্রবেশ করলেও পরে আরও চিকিৎসক যুক্ত হয়ে দলটি ছয় সদস্যে পরিণত হয়। তারা খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা প্রক্রিয়া পরীক্ষা করছেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।

বিএনপি জানিয়েছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন: